হ‌বিগ‌ঞ্জে দুদফা সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজেরগাঁও গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই ভাই আহত হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষের হামলায় হতাহতের ঘটনা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার খোজেরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন- তার দুই ভাই আব্দুস সালাম (২৬) ও আব্দুল কাদির (৩০)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় আজ বিকেল প্রায় ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

তাদের দাবি, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় আব্দুল হক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার দুই ভাইও আহত হন। পরে স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ঘটনার বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর