সিলেটে ট্রিপল মার্ডার: বাবুল মিয়া চারদিনের রিমান্ডে

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনাকে দিনেদুপুরে নৃশংস কায়দায় হত্যা মামলায় আটক বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের পর পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে নিহত পরিবারের অভিযোগ ও পুলিশের বক্তব্যে রয়েছে ভিন্নতা।

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে গত ১২ আগস্ট গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনার মরদেহ। এ ঘটনায় তাহমিনার কথিত প্রেমিক বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সঙ্গে প্রেমঘটিত বিরোধের জেরেই তিনজনকে হত্যা করেন বাবুল।

তবে নিহত দম্পতির পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় সিলেট জজ কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে হুমকির অভিযোগও করা হয়েছে।

পুলিশ বলছে, পরিবারের অভিযোগসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর