সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অনুমোদন ছাড়াই চলছে অন্তত ১০ প্রতিষ্ঠানের ২০টি স্লিপার বাস। প্রায়ই দুর্ঘটনায় পড়ছে এসব বাস। পাশাপাশি নিম্নমানের সেবা, অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগও রয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিআরটিএ ও প্রশাসন। 

সড়কে বিলাসবহুল যাত্রার প্রতিশ্রুতি দিয়ে চলছে একের পর এক স্লিপার বাস। কিন্তু নিরাপত্তা ও অনুমোদনের প্রশ্নে উঠছে নানা অভিযোগ। গেল ৭ আগস্ট ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের। এতে নিহত হন ইউনিক পরিবহনের ৯ যাত্রী। 

সিলেট থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২০টি স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। 

অভিযোগ স্বীকার করে মালিকপক্ষের দাবি, যাত্রীদের চাহিদার কারণে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে এসব বাস। 

অনুমোদনহীন বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। 

সিলেট বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুর রশিদ বলেন, ‘অনুমোদনহীন এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অনিয়মের দায়ে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুধু জরিমানা নয়, অনুমোদনহীন বাস চলাচল বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

অনুমোদনহীন সব যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর