‘তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: বিয়ানীবাজার ইউএনও

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে ‘তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ প্রতিযোগিতার বন্ধের উপক্রম হলেও যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আগামী ২৮ আগস্ট বিয়ানীবাজারের সুনাই নদীতে ঐতিহ্যবাহী  এ আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা।

কিন্তু এবার ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছে। এছাড়া বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে কয়েকজন।

এদিকে কারো বাধায় সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধ হবে না বলে বলেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।

তিনি  বলেন, ‘নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি তৌহিদী জনতা বা কারো বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়দের সাথে বসে বিষয়টি সমাধান হবে।’

নৌকাবাইচ আয়োজক কমিটি এবং যারা বাধা দিচ্ছে- তারা কেউ আমাদের কিছু জানায়নি।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘নৌকাবাইচ যথাসময়ে হবে। আমরা প্রশাসনের সাথে বৈঠক করে সেই প্রস্তুতিই নিচ্ছি।’

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অনুমোদন ছাড়াই চলছে অন্তত ১০ প্রতিষ্ঠানের ২০টি স্লিপার বাস। প্রায়ই দুর্ঘটনায় পড়ছে এসব বাস। পাশাপাশি নিম্নমানের সেবা, অতিরিক্ত ভাড়া ও যাত্রী...
নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। আজ সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে গরুর জন্য ঘাস কাটতে জমিতে চলে যান। এসময় জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যান তার মা। পরে বাবা আফতাব উদ্দিন...
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাঙ্কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ...
পরিবেশ সম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে ‘গ্রিন ইয়ার্ড’ স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে দেশে প্রাণহানি বেড়ে দাঁড়ালো  ৯৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮০ জন। আজ...
স্বাধীনতার পর থেকে গত প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশে নতুন অর্থবছর শুরু হয় পয়লা জুলাই থেকে, আর শেষ হয় ৩০ জুনে। রাষ্ট্রের সার্বিক আয়-ব্যয়, বাজেট, ব্যাংকিং কিংবা কর ব্যবস্থা, সবই চলেছে এই জুলাই-জুন চক্রে।...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  এদিকে, পদত্যাগের পর একইদিন জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক...
সরকারের রাজস্ব না বাড়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার ডলার করে বাড়ছে। অর্থাৎ প্রতিদিন বাড়ছে প্রায় ৭৮০ কোটি ডলার। এতে দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর