হবিগঞ্জে দেড় মাসের ব্যবধানে ভেঙে গেছে কালীগঞ্জ বাঁধ 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

দেড় মাসের ব্যবধানে আবারও ভেঙে গেছে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ। পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। 

রোববার দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একপর্যায়ে পানির স্রোতে কালীগঞ্জ বাঁধ ভেঙে যায়। 

দ্রুত বেগে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

এর আগে, গত ৯ জুলাই একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড মেরামত কাজ শুরু করলেও ধীরগতির কারণে কাজ শেষ হয়নি। ফের ভাঙনে কৃষিজমি ও বসতভিটার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর