সুনামগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২ শতাধিক চুন কারখানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ। ফলে আশপাশের বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া ও ছাই, যা জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। 

নদীর তীর কিংবা আঞ্চলিক মহাসড়ক। ছাতকের সব জায়গায়ই চোখে পড়ে অবৈধ চুনের কারখানা। ঐতিহ্যবাহী চুন শিল্পের নামে এসব ‘পাজু’ স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি করছে। একেকটি পাজুতে চুন পোড়াতে লাগে প্রায় দেড় হাজার মণ কাঠ, ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল। 

অভিযোগ রয়েছে, প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড।

পাজু থেকে নির্গত বিষাক্ত কার্বন, ছাই ও গ্যাসের কারণে চরম আতঙ্কে এলাকাবাসী। শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ছে শ্বাসকষ্ট, চোখ ও ফুসফুসজনিত নানা জটিল রোগ। 

সুনামগঞ্জের পরিবেশকর্মী এ কে কুদরত পাশা বলেন, ‘ভুলভাবে চুন পোড়ানোর কারণে ব্যাপক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হচ্ছে। একইসাথে কারখানার বর্জ্য মিশে দূষিত হচ্ছে জলাশয় ও মাটি।’   

সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, ‘অবৈধ এসব কারখানার পরিবেশগত ছাড়পত্র নেই। তবে এদের বিরুদ্ধে  নোটিস জারির করা হয়েছে।’

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।’   

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবিলম্বে সব অবৈধ চুন কারখানা বন্ধের দাবি সচেতন মহলের।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ময়মনসিংহ-ভৈরব রুটের ‘ঈশা খাঁ’ মেইল ট্রেন চলে না দীর্ঘ ৭ বছর, এ রুটের আরও দুইজোড়া লোকাল ট্রেনও বন্ধ প্রায় ৫ বছর ধরে। আর টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ মেইল’ ২৪...
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর