সপ্তাহ না ঘুরতেই মুরগির দাম বাড়ল কেজিতে ৩০ টাকা

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০১:১৩ পিএম

রোজা শুরুর আগেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। নাগালের বাইরে চলে যাচ্ছে চিনি-সয়াবিন থেকে শুরু করে ছোলা-বেসন ও সব ধরনের ডালের দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে অন্তত ৩০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

রমজানে নিত্যপণ্যের বাজারের অস্থিরতা যেন অঘোষিত নিয়ম। এবারও হয়নি এর ব্যতিক্রম। 

চিনি নিয়ে কাটেনি দুশ্চিন্তা। সরকারিভাবে পর্যাপ্ত মজুত থাকার কথা বলা হলেও কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজিতে। ছোলা, ডাল ও বেসনের দামও বাড়তি। সয়াবিন মিলছে না বেধে দেয়া দামে।

রাজধানীল কারওয়ান বাজারে আসা এক ক্রেতা আক্ষেপ করে বলেন, ‘এই যে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি, এতে আসলে জীবন চালিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায়।’ 

সংকট না থাকলেও লেবুতে হাত দেয়াই দায়। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকায়।

লেবু কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘রমজান সামনে। তারা (বিক্রেতা) দেখতেসে, যা চায় তাই পাবে। এজন্যই দাম বেশি। মনে করেন, ৫ জন আড়ৎদার আছে সবাই মিলে সিন্ডিকেট করে ফেলেছে।’ 

তবে সবচেয়ে খারাপ অবস্থা মুরগির বাজারে। ব্রয়লার ২০০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজিতে। সোনালি মুরগির কেজি ৩৬০। এজন্য বিক্রেতারা খামারিদের দূষলেও ভোক্তারা বলছেন সিন্ডিকেটের কথা।

এক বিক্রেতা বলেন, ‘এটা খামারওয়ালাদের ব্যাপার। তারা যেমন ইচ্ছা সেভাবেই করে।’ 

এক ক্রেতার আক্ষেপ, ‘২৩০ টাকা ব্রয়লার। আমি কাজ করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পাই। তাহলে আমি চলব কিভাবে?’

এক কেজি গরুর মাংসের জন্যও গুনতে হচ্ছে ৭৫০ টাকা। খাসির মাংস ১২০০। স্বস্তি নেই মাছেও। রুই ৩৫০, পাঙ্গাস– তেলাপিয়ার কেজি ২০০ টাকা। 

মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘নিম্নবিত্ত ও মধ্যবিত্ত, আমাদের মতো মানুষের জন্য এটা অনেক কষ্টের।’ 

এ অবস্থায় রোজা শুরুর আগেই বাজারে কার্যকর তদারকি শুরুর দাবি জানিয়েছেন ভোক্তারা। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর