‘বাড়ছে ভর্তুকি বরাদ্দ, বেশি যাচ্ছে ধনীদের পকেটেই’

আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৫৫ পিএম

প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। রাখা হচ্ছে ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলছেন, অর্থনীতি গতিশীল রাখতেই সরকারের এমন সিদ্ধান্ত। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা ও ভর্তুকির অর্থ ধনীদের পকেটেই বেশি যাচ্ছে।

চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয়েছিল ১ লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা। আসন্ন বাজেটে যা বেড়ে হচ্ছে ১ লাখ ২০ হাজার ৫৮৫ কোটি টাকা।

সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। এলএনজিতে থাকছে ৭ হাজার কোটি টাকা। কৃষিতে ভর্তুকি না বাড়লেও সামনের বাজেটে সরকারি চাকরিজীবীদের রেশনের খাদ্যে ভর্তুকি বেড়ে হচ্ছে ৭ হাজার ৩৬০ কোটি টাকা। ভর্তুকি মূল্যে টিসিবি ও ওএমএসের নিত্যপণ্য বিক্রিতে বরাদ্দ থাকছে ১৯ হাজার কোটি টাকা। 

ঋণদাতা সংস্থা আইএমএফের পরামর্শ পাশ কাটিয়েই বাড়ানো হচ্ছে ভর্তুকি। এ ব্যাপারে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, ‘ভর্তুকি ও প্রণোদনা অর্থনীতিকে চাঙা রাখার জন্যই করা হয়। আইএমএফ প্রত্যেকটা দেশে এক অবস্থানে যে দেখে তা কিন্তু নয়। তারা তাদের মতো দেখে। আর আমাদের দেখতে হয় আরেকভাবে। তাদের সব কথাই আমরা মেনে নিয়ে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারব না।’ 

রপ্তানি খাতে প্রণোদনা ৮ হাজার কোটি থেকে কমে হচ্ছে ৭ হাজার ৮২৫ কোটি টাকা। এলডিসি উত্তরণকে মাথায় রেখে রপ্তানিতে প্রণোদনা কমানোর পক্ষে অর্থনীতিবিদরা। 

তবে অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছে উৎপাদকরা। এ ব্যাপারে অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, ‘এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে, তাতে ধনী আরও ধনী হয়েছেঅ। কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুতের গ্রাহকের ওপর কিন্তু সাবসিডির বোঝা এসে পড়েছে। তাহলে জনগণের লেভেলে না কমিয়ে যেখানে কমানো উচিত সেখানে পর্যালোচনা করে কমানো যেতে পারে। যেমন ক্যাপাসিটি পেমেন্টের মতো জায়গা।’ 

এদিকে, আসছে বাজেটে সরকারি-বেসরকারি হাসপাতাল, এনজিও, গবেষণা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি থাকছে ১২ হাজার কোটি টাকা।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর