নতুন অর্থ বছরে সরকারের সামনে যে চ্যালেঞ্জ

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

মূল্যস্ফীতির কারণে বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। ডলার সংকটে চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে শিল্পের উৎপাদনও কম হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হলো নতুন অর্থবছর। অর্থনীতিবিদরা বলছেন, নতুন অর্থবছরে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে নীতি নির্ধারকদের।

বছর জুড়ে মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশের ওপরে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, প্রত্যাশার চেয়ে কম প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি, নেতিবাচক আমদানি প্রবৃদ্ধি আর ব্যাংকিং খাতে ছিল রেকর্ড খেলাপি ঋণ। এমন নানা উদ্বেগের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩-২৪ অর্থবছর।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়ে কঠোর মুদ্রানীতি নিলেও, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন সফলতা পায়নি।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘সরকারের ব্যায় মেটানোর জন্য টাকা ছাপানো যাবে না, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে ব্যাংকগুলোকে তারল্য সংকটের নাম করে, তাদেরকে উদ্ধার করার নামে টাকা ছাপিয়ে যে তারল্য সহযোগীতা দেওয়া হচ্ছে, সেটা টাকা ছাপানোরই সমতুল্য। এটাও কিন্তু টাইট মনিটরিং পলিসিকে সিরিয়াসলি আন্ডারমাইন করছে।’ 

গত অর্থবছর জুড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ ছিল। আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী ন্যূনতম রিজার্ভ ধরে রাখতেও ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাংক।

গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক ছিল। মে পর্যন্ত রপ্তানি বেড়েছে মাত্র ২ দশমিক ০১ শতাংশ, প্রবাসী আয় বেড়েছে ১০ শতাংশ। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৯ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করেছে। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘সুদের হার যদি সাড়ে ১৩ থেকে ১৪ পারসেন্টের ওপরে চলে যায় তাহলে সেটা যেহতু আসলে ব্যবসায়ীদের জন্য সাসটেইনেবল না, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করবে। সে কারণে আমরা মনে করি, ইন্টারেস্ট রেট একটা পর্যায়ের ওপরে চলে গেলে আমাদের হয়ত অন্য পথে হাঁটার প্রয়োজন পড়বে।’ 

নতুন অর্থবছরে বিনিয়োগ চাঙ্গা না হলে, কর্মসংস্থান তৈরি করা কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি, উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে জ্বালানি সংকট দূর করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর