গত বছরের চেয়ে খেজুর আমদানি কমেছে অর্ধেক 

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

ডলার সংকট, এলসি জটিলতা আর উচ্চ শুল্কহারের কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুরের আমদানি গত বছরের তুলনায় নেমে এসেছে অর্ধেকে। এতে আগামী রমজানে পণ্যটির ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন আমদানিকারকেরা। অবশ্য এখনও পর্যাপ্ত সময় থাকায় শঙ্কা দেখছে না কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র বলছে, এই অর্থবছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ২৩ হাজার ৬৩৯ টন খেজুর আমদানির অনুমতি চেয়েছেন আমদানিকারকেরা। এরইমধ্যে আমদানি হয়েছে ২ হাজার ৮৩৭ টন। গত বছর একই সময়ে আনা হয়েছিল সাড়ে ৪ হাজার টনের বেশি খেজুর। 

আমদানিকারকরা বলছেন, আগে প্রতি কন্টেইনার খেজুরে দুই থেকে তিন লাখ টাকা শুল্ক দিতে হতো। কিন্তু ২০২৩ সাল থেকে কেজিপ্রতি খেজুরে আড়াই থেকে চার ডলার পর্যন্ত শুল্ক গুনতে হচ্ছে। এতে প্রতি কন্টেইনারে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এ কারণে আমদানিতে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা।

খেজুর আমদানিকারক ফারুক আহমেদ বলেন, ‘গত বছর থেকে খেজুরের ডিউটি এমনভাবে বাড়ালো যেটা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আর নাই। রমজানের মূল আইটেম যেহতু খেজুর আর এখন যেহতু অন্তর্বর্তী সরকার আছে, তারা হয়ত জনগণের বিষয়টি চিন্তা করবেন।’

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সভাপতি সোলায়মান বাদশা বলেন, ‘আমি আমদানি করে নিয়ে আসলাম। আমার দেড়শ টাকা কস্টিং হয়েছে আর আপনি বললেন সেটা ১০০ টাকায় বিক্রি করেন। তাহলে ব্যবসায়ীরা কিছুতেই আমদানি করবে না। এটার একটা প্রভাব তো পড়বেই।’ 

এরইমধ্যে যতটা অনুমতি নেওয়া হয়েছে, সেই পরিমাণ আমদানি হলে খেজুরের ঘাটতি হবে না বলে মনে করছে বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র।

কেন্দ্রের উপ পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যথাসাধ্য আমদানির অনুমতি দেওয়া আছে। সে অনুসারেই আমদানিকারকরা আমদানি করছেন। তারা যদি অনুমোদিত সব খেজুর আমদানি করেন, তাহলে আশা করি বাজারে পর্যাপ্ত পাওয়া যাবে।’ 

দেশে বছরে খেজুরের চাহিদা প্রায় ৫০ হাজার টন। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে রমজান মাসে।

বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
আমদানি পণ্য দ্রুত খালাস এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউস ও  স্টেশনগুলোকে ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর