বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আইএলও

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি আইএলওর সঙ্গে একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুওমো পটিয়াইনেন নিজ নিজ পক্ষে প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন তাদের আর্থিক সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে প্রতিভা অংশীদারিত্ব সমর্থন শীর্ষক একটি তিন বছর মেয়াদি প্রকল্প  বাস্তবায়ন করবে। 

সার্বিক অর্থে প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত ইউ সদস্য রাষ্ট্রগুলোর শ্রমবাজারে বাংলাদেশি অভিবাসী কর্মীদের বিভিন্ন পেশাগত খাত যেমন- স্বাস্থ্য, প্রকৌশল, আইসিটি, পরিচর্যা, অতিথি সেবা, নির্মাণ এবং কৃষি খাতে, তাদের দক্ষতা বাড়িয়ে বিদ্যমান শ্রম চাহিদার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত করা।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ২২ জুন বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভের পর আন্তর্জাতিক এ সংস্থাটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫২ বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থা, নিয়োগকর্তা এবং শ্রমিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনমুখী কর্মসংস্থানের জন্য আইএলও আর্থিক এবং প্রযুক্তিগত উভয় ধরনের সাহায্য করে আসছে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর