ভ‍্যাট বাড়ানোর প্রভাব নিত্যপণ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

ভ‍্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অত‍্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নতুন বছরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, তিন তারকা হোটেলের ক্ষেত্রে এই ভ‍্যাট কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন অর্থবছরে ব‍্যাংকিং খাতসহ অর্থনীতিতে স্বস্তি ফিরবে। বিমান ভাড়া কিছুটা বাড়বে বলা হলেও তা অনেক দেশের চেয়ে কম উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য ও তথ‍্য প্রযুক্তি খাতে বরাদ্দ কমবে না, বরং বাড়বে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, তিন তারকার ওপরের রেস্টুরেন্টসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। কারণ শুল্ক প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে।

বিমান ভাড়ার ওপর ভ্যাট কিছুটা বাড়ানো নিয়ে তিনি বলেন, ‘এর কারণ, অনেক দেশের চেয়ে ভাড়া এখনো কম। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না, বরং বাড়তে পারে। তবে রাজস্ব আদায়ের হার এখনো অনেক কম, সেদিকে নজর দেওয়া হচ্ছে।’

হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তাই চিন্তা-ভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে।’

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর