সাবেক এমপি শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা: শ্রম উপদেষ্টা 

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:১২ পিএম

শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস-সহ যাবতীয় পাওনা পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

উপদেষ্টা জানান, শিখরের মালিকানাধীন পোশাকশিল্প প্রতিষ্ঠান রোয়ার ফ্যাশনের শ্রমিকদের শ্রম মন্ত্রণালয়ের আপৎকালীন হিসাব থেকে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি দেওয়া হয়েছে। 

এছাড়া টিএনজেড গার্মেন্টসের গাড়ি-বাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মাহমুদ জিন্সের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা ছাড় করে পাঠানো হয়েছে প্রিমিয়ার ব্যাংকে। আগের ঋণ হিসেবে সেই টাকা কেটে রাখার কথা জানিয়েছে ব্যাংকটি। তবে তা আটকে না রেখে দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা।

যেসব কারখানায় বেশি সমস্যা ছিল সেখানেও দ্রুত সমাধান করা হয়েছে বলে জানান উপদেষ্টা সাখাওয়াত। এখন আর কোনো কারখানায় বেতন-বোনাস বাকি নেই বলে দাবি করেন তিনি।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর