টিসিবির পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:২৬ পিএম

টিসিবির খোলা ট্রাকে পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে স্বল্প আয়ের মানুষ। তাদের অভিযোগ এমনিতেই বাজারে দাম বেশি তার ওপর সরকারিভাবে মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। টিসিবি বলছে, সরকারি ভর্তুকি কমাতেই ট্রাকে দাম বাড়ানো হয়েছে। তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য কিনতে পারবেন।

বৈরী আবহাওয়ায় পণ্য বিক্রিতে সমস্যা হলেও বৃষ্টি কমতেই টিসিবির ট্রাকের পেছনে এভাবেই ভিড় জমে যায়। উদ্দেশ্য বাজারের চেয়ে কম দামে তেল, চিনি, ডাল কেনা।  

পণ্য কিনতে ভোক্তাদের আগ্রহ থাকলেও দামে স্বস্তি মিলছে না। গুণতে হচ্ছে আগের চেয়ে বেশি টাকা। ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৩৫ টাকায়। যা আগে ছিল ১০০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকা আর চিনির মূল্য দিতে হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা কেজি।

এক ক্রেতা ইনডিপেনডেন্টকে বলেন, ‘এখন অনেক সমস্যা, সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে।’ অপর একজন ক্রেতা বলেন, ‘সয়াবিন তেল আগে ১০০ টাকা ছিল সেটাই ভালো ছিল। চিনির, ডালের দাম বাড়িয়েছে, আগের দামই আমাদের জন্য ভালো ছিল।’ 

টিসিবি বলছে, কিছুটা দাম বাড়লেও একটি ট্রাকে মোট ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকছে। তবে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডধারীরা আগের মতো ১০০ টাকা লিটারে সয়াবিন তেল, ৬০ টাকায় মসুর ডাল ও ৭০ টাকায় চিনি কিনতে পারবেন।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ইনডিপেনডেন্টকে বলেন, ‘এটা যেহেতু আমরা যেকোনো সাধারণ ভোক্তাদের জন্য ক্রয় করছি, যাতে নিম্ন আয়ের মানুষের ব্যাঘাত না ঘটে, বাজারের তুলনায় তারা যাতে সাশ্রয়ে কিনতে পারে। ভুর্তকি কমিয়ে আনাসহ বাজারে যাতে আমাদের পণ্যটা যায় এবং অতিরিক্ত মানুষকে সেবা দিতে পারে এ লক্ষ্যে দাম বাড়ানো হয়েছে।’

টিসিবি ডিলারদের স্থায়ী দোকানের পাশাপাশি সারাদেশে ৬৯০ টি খোলা ট্রাকে পণ্য বিক্রি চলবে ৩ জুন পর্যন্ত।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর