বেক্সিমকোর সচল কোম্পানি পাচ্ছে এলসি খোলার সুযোগ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:৫৩ পিএম

বেক্সিমকো গ্রুপের সচল কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনসহ একাধিক শর্ত মেনে ঋণপত্র বা এলসি খোলার বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণের অর্থ উদ্ধার এবং বিতরণ করা ঋণের অর্থ সময়মতো ফেরত পাওয়া নিয়ে ২০ ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুর। 

বৈঠকে বেক্সিমকো গ্রুপের কিছুটা ভালো অবস্থায় থাকা কোম্পানিগুলো যাতে ব্যবসা করে টিকে থাকতে পারে এবং ব্যাংকগুলোকে টাকা ফেরত দিতে পারে সেজন্য এলসির সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। 

এসব কোম্পানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বেক্সিমকোর যেসব প্রতিষ্ঠান খেলাপি হয়নি, চালু অবস্থায় রয়েছে তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট কনসার্ন ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। মালিকানার বিষয়ে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। কিন্তু বেক্সিমকোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক, এটাকে সম্পূর্ন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করছে।’

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর