বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শিগগির: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সেখানে গুরুত্ব পাবে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নানা বিষয়।

আজ রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত আলোচনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খুব দ্রুতই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইটসহ যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।’ 

এসময় তিনি জানান, বাণিজ্য ঘাটতি দূর করতে শুল্ক-অশুল্ক বাধা দূর করতে কাজ করা হচ্ছে। বিগত ১২ থেকে ১৫ বছরের সংকট কাটিয়ে সবাইকে অর্থনীতি বিবেচনায় নিয়ে নীতি প্রণয়নর তাগিদ দেন তিনি।

এসময় এফবিসিসিআই এর প্রশাসক জানান, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যের সুযোগ তৈরি হবে। আমদানি-রপ্তানি বাণিজ্য বেগবান করতে সাফটার অধীনে দুই দেশকে কাজ করতে হবে বলেও জানান তারা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান, ‘দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে দ্রুত সময়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে আমি আশা করি। ব্যবসা-বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় নীতি পরিবর্তন করলে দুই দেশ উপকৃত হবে।’

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর