ফোর্বস এশিয়ার ১০০ স্টার্টআপে বাংলাদেশের ২ প্রতিষ্ঠান

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম

ফোর্বস ম্যাগাজিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০টি স্টার্টআপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি। একটি হলো রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও এবং আরেকটি চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, সম্ভব।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে স্থান পেয়েছে এই দুটি প্রতিষ্ঠান। 

পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এই অ্যাপ ৬০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। যা বাংলাদেশ ও নেপালে সাত কোটির বেশি যাত্রা ও কার্যাদেশ সরবরাহ করেছে। 

অন্যদিকে, সম্ভব প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এদিকে, ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছে ভারতীয় স্টার্টআপগুলো, যার সংখ্যা প্রায় ১৮টি।

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর