এখন ডলারের সংকট নেই, টাকার আছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

দেশে ডলারের সংকট না থাকলেও টাকার সংকট আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ও অর্থনীতি নিয়ে সেন্টার ফর এনআরবির আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, ‘বর্তমানে টাকার মান বাড়ছে, তাই দেশে ডলারের সংকট না থাকলেও টাকার সংকট আছে।’

অর্থপাচার কমায় দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলেও জানান তিনি।

এ সময় গভর্নর আরও জানান, কোনো ব্যাংক লোকসান করলে তার পরিচালকদের লভ্যাংশ এবং কর্মকর্তাদের বোনাস দিতে পারবে না।

আহসান এইচ মনসুর জানান, বিগত সময়ে অস্থিতিশীলতার কারণে অর্থনীতি হোঁচট খেয়েছে। তবে এখন তা সতেজ করার চেষ্টা চলছে এবং আংশিক হলেও কাজ হয়েছে। ব্যালান্স অব পেমেন্ট উদ্বৃত্ত আছে, রিজার্ভ বেড়েছে, পাশাপাশি আমদানি ব্যয় কমলেও রপ্তানি ৯ শতাংশ বেড়েছে।

অনুষ্ঠানে এনআরবির চেয়ারপারসন মাহতাবুর রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদি নীতিমালা না নেওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি বিনিয়োগও কমেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই অনুমোদিত প্রতিষ্ঠানের সুবিধায় বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর