শেয়ার বাজারে সূচকের উত্থান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। শেয়ারদর বেড়েছে ৫২ ভাগের বেশি কোম্পানির। আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৪৪ দশমিক ৯-২ পয়েন্ট।

আজ মঙ্গলবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৪ পয়েন্টের বেশি। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে।

মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৪৬ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সোনালী পেপার, দ্বিতীয় সামিট অ্যালায়েন্স, তৃতীয় অবস্থানে রূপালি লাইফ ইন্সুরেন্স। 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস দ্বিতীয়, তৃতীয় এবি ব্যাংক।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৪ দশমিক নয়-দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯ পয়েন্টে। লেনদেন ১৬ কোটি ১৯ হাজার টাকার শেয়ার।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর