পণ্যমূল্যের ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা, তদারকির তাগিদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম

সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে দেখা গেছে, এ সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। বিশ্লেষকরা বলছেন, বাজারের সরবরাহ ব্যবস্থা ও তদারকি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আরও দীর্ঘস্থায়ী হবে। এতে আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে সম্প্রতি স্বস্তির ইঙ্গিত মিললেও, দেশের বাজারে তার প্রভাব পড়েনি। উল্টো চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ-মাংস ও সবজির মতো নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিবিএস বলছে, আগের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খরচও বেড়েছে।

বিবিএসের তথ্য মতে, গত সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এছাড়া খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই দেখা গেছে ঊর্ধ্বগতি। খাদ্যপণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৬৪ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৯৮ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার শহরের চেয়ে গ্রামে তুলনামূলক বেশি।

বিশ্লেষকদের মতে, সরবরাহে কিছু সমস্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তবে এটি দীর্ঘমেয়াদি সংকট নয়। ব্যয় বাড়লেও আয় সে পরিমাণে বাড়েনি। তাই জীবনমান আরও কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন তারা।

ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নতুন করে কর্মসংস্থান তৈরির জন্য আমাদের দরকার ছিল বিনিয়োগ। দেশি বিনিয়োগ যেটা আছে, তা যদি না বৃদ্ধি করেন তাহলে তো কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে আমাদের আয়ের সীমায় জীবনমান কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।’

বিশ্লেষকরা বলছেন, সরবরাহ চেইন শক্তিশালী করা ও বাজার তদারকি ঠিকভাবে হলে আগামীতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘সরকারের পক্ষ থেকে মাঝখানের যে চক্রগুলো দাম নিয়ন্ত্রণ করে বা বাজার অস্থির করে, তাদের বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোর কাজ করার কথা। এক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আছে। আমি বলব, তাদের আরও দৃশ্যমানভাবে কাজ করতে হবে।’

বিবিএসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কমে আসা মূল্যস্ফীতি মার্চ থেকে বাড়তে থাকে। জুলাইয়ে সামান্য কমলেও সেপ্টেম্বরে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এ হার।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর