শেয়ার বাজারে সাড়ে ৩ মাস পর লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে লেনদেন সাড়ে তিন মাস পর কমে দাঁড়িয়েছে ৩৫৫ কোটি টাকায়। সূচক ৫.৩৬ পয়েন্ট বেড়েছে, তবে সিএসই সূচক কমেছে ১৩.৫২ পয়েন্ট। শেয়ার দর বেড়েছে ৩৬% কোম্পানির।

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জয়ে (ডিএসই) সাড়ে তিন মাস পর লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। আগের দিনের চেয়ে ১২২ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি টাকা। তবে বুধবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ দশমিক ৩৬ পয়েন্ট। শেয়ারদর বেড়েছে ৩৬ ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৩ দশমিক পাঁচ-দুই পয়েন্ট।

বুধবার দিনের শুরু থেকে কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ১৬ পয়েন্ট বাড়লেও সময়ের সাথে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪ পয়েন্টে।

তবে, মূল্যসূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের চেয়ে ১২২ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেনের পরিমান ৩৫৫ কোটি ৪ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে প্রগতি লাইফ ইন্সুরেন্স।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম আরামিট, প্রিমিয়ার লিজিং দ্বিতীয়, তৃতীয় আফতাব অটোমোবাইলস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৩ দশমিক পাঁচ-দুই পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে। লেনদেন ১২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর