শেয়ারবাজারে টানা দরপতন চলছেই

চলতি মাসে টানা দরপতনে দেশের শেয়ারবাজারে বড় ধস নেমেছে। সাত কার্যদিবসে ডিএসই সূচক কমেছে ২৫৫ পয়েন্টে নেমে ৪৮৬০ পয়েন্টে অবস্থান করছে। সোমবার লেনদেন কমে ৩৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত ১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। ৭১ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

চলতি মাসে টানা দরপতন দেশের শেয়ারবাজারে। সাত কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ২৫৫ পয়েন্ট। এছাড়া, সোমবার আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৪৬ কোটি টাকা। শেয়ারদর কমেছে ৭১ ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৪০ দশমিক এক তিন পয়েন্ট। 

চলতি মাসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ৫১১৫ পয়েন্টে। টানা সাত কার্যদিবস দরপতনের পর ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪৮৬০ পয়েন্টে। 

সোমবার লেনদেনের শুরু থেকে নেতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ৩০ মিনিটে প্রধানসূচক কমে ৩১ পয়েন্ট। এরপর সূচকের উত্থান-পতনে দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৯ দশমিক এক-সাত পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে।

মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৮৭ লাখ টাকা কমে লেনদেন নেমেছে ৪শ কোটির নিচে। এসময় লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। যা গত ১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

হাতবদলে অংশ নেয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ২৭৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত ৪১টি প্রতিষ্ঠানের।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন, তৃতীয় অবস্থানে সামিট অ্যালায়েন্স।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম পাওয়ার গ্রিড, সমতা লেদার দ্বিতীয়, তৃতীয় রানার অটোমোবাইলস।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৪০ দশমিক এক-তিন পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ টাকা শেয়ার।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর