নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান না গড়লে জায়গা পাবে নতুন উদ্যোক্তারা: শিল্প উপদেষ্টা

বরিশালের বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান জানান, নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান স্থাপন না করলে প্লট বাতিল করে নতুন উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 
‎
‎আজ শনিবার বরিশাল নগরীর বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

এ সময় উপদেষ্টা বলেন, ‘আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছে। এটা বাতিল করার প্রক্রিয়া চলছে।’
‎
আদিলুর রহমান বলেন, ‎বাংলাদেশের যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্যতা ধরে রাখেন। বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এরই মধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে, তার মধ্যে একটি বরিশালে। বরিশালের এই নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।’

‎ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বিষয়টি দেখবে।’

‎এর আগে তিনি সকালে নগরীর সার্কিট হাউস পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএসটিআই ও নতুন প্লট পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বিসিকের উপব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।  

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর