কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে তিনগুণ বেশি ব্যয়

টানেলের রক্ষণাবেক্ষণ খরচে গড়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা। অথচ আয় হচ্ছে গড়ে ১১ লাখ টাকা। এই প্রেক্ষাপটে টানেলে যান চলাচল বাড়াতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়ে ভাবছে কর্তৃপক্ষ।  

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

প্রত্যাশার চেয়ে অনেক কম গাড়ি চলে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক। আয়ের চেয়ে তিনগুণ বেশি ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা না করে এ টানেল করায় এই প্রকল্পে প্রতিদিনই লোকসানের বোঝা বাড়াচ্ছে। 

যদিও যান চলাচল বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তাতেও আছে দীর্ঘমেয়াদে বিশাল খরচ আর স্বল্প মেয়াদে ঝুঁকি।

কর্ণফুলী টানেলে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয় ২০২৩ সালের ২৯ অক্টোবর। এ টানেল দিয়ে প্রতিদিন গড়ে যান চলাচলের কথা ছিল ১৯ হাজার ৬৬৯টি। কিন্তু গড়ে চলছে ৪ হাজারের মতো যান।

টানেলের রক্ষণাবেক্ষণ খরচে গড়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা। অথচ আয় হচ্ছে গড়ে ১১ লাখ টাকা। এই প্রেক্ষাপটে টানেলে যান চলাচল বাড়াতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। 

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ মোবাইল ফোনে বলেন, ‘মোটর বাইকগুলা অ্যালাউ করে আমাদের রেভিনিউ বাড়ানো যায় কি না, এটার কোনো নেগেটিভ ইমপেক্ট আছে কি না– দেখা হবে। নেগেটিভি রেজাল্ট না এলে আমরা মোটর বাইক, সিএনজি অটোরিকশা– এগুলো অ্যালাউ করব। এটা প্রোসেসে আছে।’ 

বিশেষজ্ঞরা বলছে, টানেল পার হয়ে কক্সবাজার যাতায়াতে আনোয়ারা ওয়াই জংশন হয়ে আবার পুরোনো সড়কে উঠতে হয় যানবাহনকে। তাতে কক্সবাজারমুখী গাড়ির খুব একটা সুবিধা হয় না। বর্তমানে চলাচলকারী বেশিরভাগ গাড়ি তাই চট্টগ্রাম শহরমুখী। এক্ষেত্রে থ্রি-হুইলার ও মোটর সাইকেল চলাচলের অনুমতিতে স্পর্শকাতর এই স্থাপনায় হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা তাদের। 

নগরপরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার ইনডিপেনডেন্টকে বলেন, ‘সিএনজি আর মোটর সাইকেল দিয়ে যে অভাবটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে সেটা কোনোভাবেই হবে না। বরং দুর্ঘটনা বাড়ার শঙ্কা আছো। ইতোমধ্যে এটা দুর্ঘটনাপ্রবণ টানেল হিসেবে চিহ্নিত হয়েছে।’ 

এদিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে গাছবাড়িয়া পর্যন্ত ২১ কিমি রাস্তা ৪৬৬ কোটি টাকায় আরও ৫ মিটার প্রশস্ত করছে সড়ক বিভাগ। এছাড়া জোরারগঞ্জ থেকে টানেল ও মাতারবাড়ী হয়ে কক্সবাজার পর্যন্ত ১৭২ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে সম্প্রতি। অর্থায়নের বিষয় নিশ্চিত না হলেও এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩০-৩৫ হাজার কোটি টাকা।  
সওজের (চট্টগ্রাম অঞ্চল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন বলেন, ‘প্রস্তাবিত মেরিটাইম সড়কটি টানেলের মাধ্যমে আনোয়ারা হয়ে, বাঁশখালী হয়ে মাতারবাড়ি বন্দর এবং কক্সবাজারকে সংযুক্ত করব। সড়কটি নির্মাণ করা গেলে টানেলে গাড়ির সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে।’  

৩ দশমিক তিন দুই কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেল নির্মাণে ব্যয় হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। চীনা ঋণ এবং বাংলাদেশ সরকারের তহবিলের টাকায় এই টানেল নির্মাণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। 

 

চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর