আবারও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে দুই মাস পর আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২২.২৫ টাকা দরে ৫৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আমদানি কমায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে, ফলে দর স্থিতিশীল রাখতে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

ডলারের দরপতন ঠেকাতে দুই মাস পর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার ১২২ টাকা ২৫ পয়সা দরে ৫৪ মিলিয়ন ডলার কিনেছে আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি। এতে চলতি অর্থবছরের ৩০ নভেম্বর পর্যন্ত ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২ বিলিয়নেরও বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তঃব্যাংক বাজারে দুই সপ্তাহ আগে ডলারের সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ৪৮ পয়সা। যা গত বৃহস্পতিবার নেমে আসে ১২২ টাকা ১৭ পয়সায়।

ব্যাংক কর্মকর্তারা জানান, সরকারি বড় পেমেন্টের চাপ কমে যাওয়ায় ডলারের চাহিদাও কিছুটা কমেছে। এ ছাড়া বিনিয়োগ না থাকায় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে।

অন্যদিকে রেমিট্যান্সের উচ্চপ্রবাহে ব্যাংকগুলোতে চাহিদার চেয়ে ডলারের যোগান বেড়েছে। তাই ডলারের দরের পতন ঠেকাতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর