দেশের চিনি বিক্রির জন্য আপাতত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি বিক্রির জন্য আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন।

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি বিক্রির জন্য আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন।

উত্তরা গণভবন নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাজ হলো উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম।’

চিনি আমদানির বিষয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ। কারণ দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি রয়েছে সেগুলো আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথে সাথে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর