শুল্কহার জটিলতা: রমজানে খেজুরের দাম নিয়ে শঙ্কা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

খেজুরের শুল্কহার নিয়ে জটিলতার নিরসন না হওয়ায় বাজারে স্বস্তি মিলছে না। এতে আসছে রমজানে খেজুরের বাজারে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক কমালে রোজায় ভোক্তাদের নাগালে থাকবে দাম। একই সঙ্গে খেজুরকে বিলাস পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি তাদের।

দেশে বছরে খেজুরের চাহিদা প্রায় ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৮০ হাজার টন। চাহিদার পুরোটাই আমদানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে।

সম্প্রতি রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে অপরিহার্য পণ্য খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। ফলে শঙ্কা কাটছে না খেজুরের চড়া দাম নিয়ে।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমতে পারে— এই আশায় অনেকে সময়মতো আমদানি করছেন না। আবার অনেকে আমদানির পর বন্দর থেকে খালাসও করছেন না। এমন পরিস্থিতিতে শুল্ক জটিলতার দ্রুত সমাধান জরুরি।

ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘বিলাসপণ্য কারা কিনবে? যারা অনেক টাকার মালিক তারাই তো কিনবে। কিন্তু মধ্যম আয়ের মানুষ বা সাধারণ মানুষ, তাদের কি এই ফল খাওয়ার অধিকার নেই? এটা তো আমার মৌলিক অধিকার, আমি খাদ্য গ্রহণ করব। এটাতে এতো শুল্ক হওয়া উচিত না বলে মনে করি।’

সরকার আমদানি শুল্ক কমালে বাজারে যেন তার ইতিবাচক প্রভাব পড়ে, সেদিকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। সিন্ডিকেট রোধে কার্যকর তদারকিও চান তারা।

একজন খুচরা বিক্রেতা বলেন, ‘ট্যাক্স বাড়িয়ে দিয়েছে দেখে দামও বেড়ে গেছে। এক কার্টুনে এখনই দাম বেড়ে গেছে ২০০ থেকে ৩০০ টাকা। সামনে রমজান আসছে। সাধারণ মানুষ কিভাবে খেজুর খাবে? দাম কম থাকলে সবাই খেতে পারবে।’

বর্তমানে খেজুর আমদানিতে সব মিলিয়ে ৫৭ দশমিক ২ শতাংশ শুল্ক-কর রয়েছে। গত বছর রোজার ৩ মাস আগেই শুল্ক কমিয়েছিল এনবিআর।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর