চিনির দাম বেড়েছে, সবজির বাজারে স্বস্তি

চিনির দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর মোড়কজাত চিনি ৯০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়।

 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে চিনির দাম। তবে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম কমেছে। শুক্রবার সরকারি ছুটির দিনে কারওয়ান বাজরসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, চিনির দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর মোড়কজাত চিনি ৯০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়।

প্রতি কেজি ব্রয়লার মুরগি প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা কেজি। প্রতি ডজন ডিমের দাম রাখা হচ্ছে ১১০ টাকা।

নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে সরবরাহ কম থাকায় নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে।

ফাইল ছবি সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। প্রতি কেজি শিম, মুলা, করলা এবং ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর