আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাজুসের ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ এবং রুপার দামও বেড়েছে।

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নতুন দর অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা হয়েছে। এ ছাড়াও স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে স্বর্ণের দামের ওপর। ফলে স্বর্ণের বিক্রি কিছুটা কমতে পারে। তবে বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ আগের মতোই থাকবে।

টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। সোনার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
দেশের বাজারে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর