সব ব্যাংকে নারী গ্রাহকদের জন্য শৌচাগার থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক 

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘নারী ব্যাংক কর্মকর্তা ও নারী গ্রাহকরা নারী-বান্ধব শৌচাগারের ঘাটতির কারণে সেবা গ্রহণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

ব্যাংকিং কর্মক্ষেত্রে নারীদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব উল্লেখ করে সব তফসিলি ব্যাংককে নারী-বান্ধব শৌচাগার নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

মঙ্গলবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘নারী ব্যাংক কর্মকর্তা ও নারী গ্রাহকরা নারী-বান্ধব শৌচাগারের ঘাটতির কারণে সেবা গ্রহণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখাগুলোতে নারী-বান্ধব শৌচাগার নিশ্চিত করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নারী কর্মকর্তা, কর্মচারী এবং নারী সেবাগ্রহীতাদের জন্য প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, সব শাখা ও উপশাখায় স্বাস্থ্যসম্মত ও নারী-বান্ধব শৌচাগার নির্মাণ এবং যথাযথ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর