বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আইএমএফ-এর ঋণের কিস্তি ছাড়াই অর্থনীতির চাহিদা সামাল দেওয়া গেছে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

আইএমএফ-এর ঋণের কিস্তি ছাড়াই অর্থনীতির চাহিদা সামাল দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া চলতি অর্থবছরে ৩৫০০ কোটি ডলারের রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন, ব্যাংক টিকিয়ে রাখতে ঋণ বিতরণ বাড়ানো জরুরি।

গভর্নর আরও বলেন, রাজনৈতিক সরকার এলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে। বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির ফলে দেশের ঋণ পরিশোধের ভারসাম্য শক্তিশালী হয়েছে। আর্থিক খাতে ইতিমধ্যেই উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছেও বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। নভেম্বর মাসে আমানতের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশে পৌঁছেছে বলেও জানান তিনি।

‘ব্যালেন্স অব পেমেন্টস, বৈদেশিক খাত ও রিজার্ভ - এই তিন ক্ষেত্রেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমি বলতে পারি, চলতি অর্থবছরে ৩৫ বিলিয়ন ডলারের রিজার্ভ লক্ষ্যমাত্রা অর্জন বা এমনকি তা অতিক্রম করার পথেই আছি। এটি আইএমএফের অর্থ ছাড়াই খুবই স্বস্তিদায়ক পর্যায়ে হবে’ – বলেছেন আহসান এইচ মনসুর।

এদিকে বাংলাদেশের ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগের সময় পার করছে। যেসব দেশ এ ধরনের পরিবর্তনে সফল হয়, তারা শুধু অল্প সময়ের সমাধানে মনোযোগ দেয় না, বরং দীর্ঘ মেয়াদে টিকে থাকার মতো শক্ত ভিত গড়ে তোলে। এর জন্য প্রয়োজন আধুনিক নিয়মনীতি, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া, মানসম্মত সেবা ও দক্ষ ব্যবস্থাপনা।’

এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর