নীতি সুদহার ১০ শতাংশ রেখেই মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে। নীতি সুদহার ১০% রাখা হয়েছে, সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৮.৫০% করা হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি কম না হওয়ায় সুদহার হ্রাস সম্ভব হয়নি।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

নীতি সুদহার ১০ শতাংশ বহাল রেখেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি এই অবস্থায় রেখে সুদহার কমানো সম্ভব হয়নি বলে জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।  

গভর্নর আরও বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তদের থেকে রক্ষা পেতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি। বাংলাদেশ ব্যাংক অর্ডার বাস্তবায়ন না হওয়াটা দুঃখজনক।’

গভর্নর বলেন, ‘ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার হার বাড়ায় চাপে পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।’

 

 


  

 

এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের কার্যক্রম
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গেল দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। এর বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর