নতুন সরকারের জন্য অর্থনীতিতে রয়েছে যেসব চ্যালেঞ্জ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

অর্থনীতিতে গতি ফেরাতে নিয়ন্ত্রণ করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এটাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তারা। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তাঁরা বলছেন, বাড়াতে হবে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয়।   

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু রয়েছে নানা চ্যালেঞ্জ।  

অন্তর্বর্তী সরকারের আমলে নিত্যপণ্যের দামে ততটা স্বস্তি ফেরেনি। জানুয়ারিতেও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে। তার ওপর রাজস্ব ঘাটতি ও বিনিয়োগ সংকটে চাপে রয়েছে অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীলতার জন্য প্রয়োজন দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'উনারা যদি দুর্নীতি দূর না করতে পারেন,... উনারা যদি স্বচ্ছতা না আনতে পারেন, উনারা যদি জবাবদিহি ব্যবস্থা না করেন,... তাহলে রাজস্ব আদায়, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, এমনকি মানবসম্পদ উন্নয়ন, কোনোটিই দক্ষভাবে করা যাবে না।  

বিজিএমইএ-এর সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, 'ব্যাংক খাতে লুটপাট ও টাকা পাচারের কারণে ব্যাংকগুলোর অবস্থা দুর্বল, রয়েছে তারল্য সংকট। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতি ও বিনিয়োগে গতি আনতে নতুন সরকারকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত। দেশের আইনশৃঙ্খলা এবং পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেশকে আগে প্রাধান্য দিতে হবে দলের থেকে।...যেটা আমাদের প্রাপ্য গ্যাস সেটা আমরা পাচ্ছি না, এবং এটার জন্য উৎপাদন ব্যহত হচ্ছে।'  

এছাড়া বন্দরে জট নিরসন, মুদ্রাস্ফিতি কমিয়ে আনা, ব্যাংকের বিদ্যমান উচ্চ ইনটারেস্ট রেট হ্রাস করা- এই বিষয়গুলোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 'বিগত সরকার এই গ্যাসটাকে প্রায়োরেটাইজ করেছে সারে। সার তো আপনি বহির্বিশ্ব থেকে কিনে আনতে পারেন, হতে পারে দু'টাকা দাম বেশি। কিন্তু ওই গ্যাসটা যদি ইনড্রাস্ট্রিতে প্রবাহিত না হয়, ইনড্রাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।' 

অর্থনীতিতে বহুমুখী সংকট মাথায় নিয়ে যাত্রা শুরু করবে নতুন সরকার। বিশ্লেষকদের মতে, পথ কতটা স্বস্তির হবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর।

এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের কার্যক্রম
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গেল দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। এর বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর