ঝালকাঠিতে খয়রাবাদ নদীর ওপর সেতু নির্মাণ

২০ কোটি অগ্রিম নিয়েও সেতু নির্মাণে অগ্রগতি নেই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

ঝালকাঠির নলছিটির খয়রাবাদ নদীর ওপর শত কোটি টাকার নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতুর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলে থাকায় নির্মাণ কাজ এখনও থমকে আছে। নদীর দুই প্রান্তে কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যদিও ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 

খয়রাবাদ নদীর ওপর এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। কথা ছিল, ২০২৬ সাল নাগাদ শেষ হবে নির্মাণকাজ। তবে এতো দিনেও কাজের কোনো গতি নেই। আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেবলমাত্র ১৮টি পিলারের আংশিক নির্মাণ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।    

স্থানীয় এক বাসিন্দা জানান, '১২৬ কোটি টাকা বাজেটে এই কাজটা পড়ে আছে এখনও। পাইল গাড়ার পর ২ থেকে ৩ বছর পড়ে থাকায় রডে ঝং ধরে যাচ্ছে।'

আরেক জন বলেন, 'ব্রিজটা হলে দেখা যায় আমাদের এলাকার উন্নয়ন হবে, এই এলাকারও উন্নয়ন হবে। যাতায়াত ব্যবস্থা ভালো হবে।'

এলজিইডি জানিয়েছে, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকৌশলী।

ঝালকাঠির নলছিটির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক জানান, 'দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি স্লো (ধীর)। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমাদের ম্যানেজমেন্টের মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং উনারা বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা...ব্যবস্থা গ্রহণ করব।'

উল্লেখ্য, সেতুটি চালু হলে বাকেরগঞ্জের গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ দক্ষিণাঞ্চলের বেশির ভাগ জায়গায় সরাসরি যাতায়াত করতে পারবেন।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর