রোজা শুরু না হতেই সারা দেশে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

রমজান মাস শুরুর আগেই বিভিন্ন জেলার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। ফলে রোজা শুরু না হতেই সাধারণ ভোক্তা ও ক্রেতাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অযৌক্তিকভাবে বাড়ানো হয় বিভিন্ন পণ্যের দাম। 

দেশের বেশ কয়েকটি জেলার বাজার ঘুরে ইনডিপেনডেন্ট টিভি'র প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির এই চিত্র।

যশোরের নিত্যপণ্যের বাজার
যশোরে রোজার আগেই সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১০ টাকা। লেবুর দাম হালিতে বেড়েছে দ্বিগুণেরও বেশি। মাংস, শসার দামেও নেই স্বস্তি। তবে খেজুর, ছোলা, চিনিসহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। রমজান ঘিরে জিনিসপত্রের দাম সাধারণের নাগালে রাখতে নজরদারির দাবি জানাচ্ছেন ভোক্তারা।

গত ১৫ দিনের ব্যবধানে যশোরের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে এক লাফে বেড়েছে ১০ টাকা। দুই সপ্তাহ আগেও ১ হালি লেবুর দাম ২০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। শশার দাম কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে। গাজরের দাম নেওয়া হচ্ছে ৮ থেকে ১০ টাকা বেশি। 

যশোর শহরে গরুর মাংস কেজিতে ১৫০ টাকা বেড়ে হয়েছে ৮০০ টাকা। তবে খেজুর, ছোলা, চিড়া, পেঁয়াজ, রসুন, ডাল, আলু, চিনিসহ অন্যান্য পণ্যের  মূল্য অপরিবর্তিত আছে।

স্থানীয় এক ভোক্তা জানান, 'খেজুরের দাম বাড়তি, শশার দাম বাড়তি, ফল-ফ্রুটের দাম- এগুলো নিয়ন্ত্রণ যদি করা হয়, তাহলে ভালো হয়।' আরেক ভোক্তা বলেন, 'এই প্রতিটা জিনিসেরই দাম প্রতি বছরই বাড়ে। এ বছরও তার ধারাবাহিকতায় (দাম) বেড়েছে।' 

প্রায় সব পণ্যর সরবরাহ ও মজুত স্বাভাবিক থাকলেও কয়েকবার হাত পরিবর্তনের কারণে খোলা বাজারে দাম ওঠানামা করছে বলে দাবি ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'মাল সবাই মজুদ করে রাখে, এজন্যই... দাম বেড়ে যাই। বড় বড় ব্যবসায়ীরা...মাল সব স্টোর করে রাখছে এখন।' আরেক ব্যবসায়ী জানান, 'সরকারের কাছে অনুরোধ থাকবে যেন তারা এই রমজানের আগে, বা রমজানে জিনিসপত্রের দাম পূর্ণ নিয়ন্ত্রণে রাখে।' 

চাঁদপুরে যেমন দেখা গেল নিত্যপণ্যের বাজার
রমজানকে ঘিরে চাঁদপুরে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের ভীড় বেড়েছে। সেই সাথে বেড়েছে বাজারে মাছ-মুরগী, সবজিসহ নিত্যপণ্যের দামও। চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার, পালবাজার, বিপনীবাগসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, ফুলকপি, টমেটোসহ সকল প্রকার সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়লেও সন্ধ্যার পর থেকে বাজারে নেই ব্রয়লার মুরগী। বাধ্য হয়ে ২৬০ টাকার লেয়ার মুরগী ৩২০ থেকে ৩৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। বেড়েছে ইলিশসহ সব মাছের দাম।

শহরের বিপনীবাগে গরুর মাংস কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। 

এদিকে, হাজীগঞ্জ ও শহরের ওয়ারলেস বাজারে একটি লেবুই সর্বনিম্ন ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শশা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

অন্যান্য জেলাতেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির ছোঁয়া
খুলনায় খেজুরের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ১২৫০ টাকায়। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে সবজি ও মসলা জাতীয় পণ্যের দাম। পটুয়াখালীতে এক সপ্তাহের মধ্যে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। 

দাম নিয়ন্ত্রণে চলছে অভিযান
রোজাকে সামনে রেখে বিভিন্ন জেলায় বাজারে বাজারে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই যেমন চাঁদপুরে শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি পয়লা রমজান থেকে জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেন।

বগুড়া শহরের খেজুরের দোকানগুলোতে বুধবার দুপুরে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংসের পাশাপাশি দুটি দোকানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নেত্রকোণা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন জেলা প্রশাসক। 

এদিকে, হিলিতে মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজান মাসজুড়ে নিয়মিত বাজার তদারকি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

যশোরে ভোক্তা অধিদপ্তর জানায়, রোজায় বাজারদর নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক দল। এ প্রসঙ্গে সংস্থাটির সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, '...যারা ভেজাল করবে,... পণ্য যথাযথভাবে সরবরাহ না করবে ভোক্তা পর্যায়ে,... তাদের বিরুদ্ধে আমাদের অভিযান, তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক অ্যাকশন অব্যাহত থাকবে।'  

প্রতি বছরই পবিত্র রমজান মাসে বেশি মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে থাকে বলে অভিযোগ ভোক্তাদের। এজন্য প্রশাসনের অভিযানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সতর্ক নজরদারি চাইছেন তারা।

বরিশালে টিসিবি'র সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু
রমজান উপলক্ষে বরিশালে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। বুধবার সকাল থেকে নগরীর ১০টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ট্রাকযোগে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ৪ হাজার প্যাকেট পণ্য বিক্রি করা হবে বলে জানা গেছে।

টিসিবি থেকে বিক্রি করা পণ্যের তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি, মুসুর ডাল, ছোলা বুট ও খেজুর। বাজারের চেয়ে তুলনামূলক কম মূল্যে পণ্য পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। তবে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত পণ্য ক্রয় করতে পারবেন। অবশ্য ডিলারদের অভিযোগ, সঠিক সময়ে পণ্য হাতে না পাওয়ায় গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে দেরি হচ্ছে। পাশাপাশি খুচরো পণ্য প্যাকেটজাত করতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভোক্তাদের এসব...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর