আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমতে পারে: বাংলাদেশ ব্যাংক

ধানের ভালো ফলন, শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে পণ্যের দাম কমায় আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১২ মাসের গড় মুদ্রাস্ফীতি সেপ্টেম্বরে নেমেছে ৯.৪৫ শতাংশে।

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধানের ভালো ফলন, শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী পণ্যের দাম কমার কারণে বাজারে সার্বিকভাবে প্রভাব পড়া শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১২ মাসের গড় মুদ্রাস্ফীতির হার ২০২৫ সালের জুনে ১০ দশমিক শূন্য তিন শতাংশ থেকে কমে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৯ দশমিক চার পাঁচ শতাংশে নেমেছে। নিত্যপণ্যের আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া ও টিসিবির খোলা বাজারে বিক্রি মূল্যচাপ কমাতে ভূমিকা রাখছে।

তবে ব্যাংক খাতে সম্পদের মান অবনতির কারণে চাপ রয়ে গেছে।

এদিকে প্রবাসী আয় ও বৈদেশিক বিনিয়োগ প্রবাহ ইতিবাচক থাকলেও চলতি হিসাবে ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমলেই কেবল মুদ্রানীতিতে শিথিলতার সম্ভাবনা রয়েছে।

বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর