ক্যাবের মানববন্ধন

ভোক্তা অধিকারের অভিযানে বাধা দেওয়া ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযানে বাধা দিয়ে মার্কেট বন্ধ করার হুমকি দেওয়া ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি। 

গেল বুধবার বাজার তদারকি করতে গিয়ে রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টোর তোপের মুখে পড়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তিনি ভোক্তার জরিমানা পরিশোধ না করে উল্টো দোকানপাট বন্ধ করার হুমকি দেন।

এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজুমার্স এসোসিয়েশনের অফ বাংলাদেশ- ক্যাব। সেখানে বক্তারা বলেন, যারা রমজানে পণ্যের দাম বৃদ্ধি সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

এসময় তারা আরও বলেন, এক শ্রেনীর সুবিধাভোগী ব্যবসায়ী নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করছে। পাশাপাশি পণ্যের সংকটও তৈরি করছে। এই অবস্থায় শুধু রমজান নয়, সারা বছরই বাজার তদারকি জোরদার করার আহ্বান জানায় ক্যাব। ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়া ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করারও দাবি জানান তারা।

ক্যাবের সংগঠকরা বলছেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ সহায়তা করতে হবে। এসময় ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে নতুন সরকারকে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ক্যাব নেতৃবৃন্দ। পণ্যের দাম বৃদ্ধি করে  কোন ব্যবসায়ী যাতে বাজারকে অস্থির করতে না পারে সেজন্য ভোক্তাদেরও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায় ক্যাব।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর