চট্টগ্রাম থেকে বাতিল হলো মধ্যপ্রাচ্যের ফ্লাইট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক সালাম এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে আগামীকাল রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম ফ্লাইট (ওভি-৪০১) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটটি রোববার সকাল সাড়ে সাতটায় বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল এবং সকাল সাড়ে আটটায় ওভি-৪০২ নম্বর ফ্লাইট হিসেবে পুনরায় মাস্কাটের উদ্দেশে যাওয়ার কথা ছিল।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ওই সব গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতিতে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করেছে এই এয়ারলাইনস।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ার...
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪টি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সাথে নতুন এ সমঝোতায় হজ ও ওমরাহ যাত্রীসহ প্রায় ৪০ লাখ প্রবাসী উপকৃত হবেন বলে...
একটা যুদ্ধ চলছে ইরানে, কিন্তু তার চাপ এখন গিয়ে পড়ছে আমেরিকার নিজের তেলভাণ্ডারে। যে দেশ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, সেই আমেরিকার জরুরি তেলের মজুত নেমে গেছে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর