গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ড. ইউনূস

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দিয়েছেন সদ্য-বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাজধানীর ইউনূস সেন্টারে আয়োজিত এই বোর্ড সভায় অংশ নেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। 

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর থেকে অধ্যাপক ইউনূস তাঁর স্বাভাবিক কর্মজীবনে ফিরতে শুরু করেন। গত ২২ ফেব্রুয়ারি দেড় বছর পর তিনি তাঁর কর্মস্থল গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেন। 

এরই ধারাবাহিকতায় আজ যোগ দিয়েছেন গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায়। আজকের সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল হাসান।

উল্লেখ্য, গ্রামীণ ওয়াটার লিমিটেড হচ্ছে গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের নতুন সংস্করণ। ইতোপূর্বে এই প্রতিষ্ঠানটি ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সাথে একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো। বাংলাদেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিকযুক্ত, সেসব এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

প্লাস্টিক ও রাবারের ‘গরিবের জুতা’র ওপর ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। তাদের অভিযোগ, ১৫০ টাকা পর্যন্ত পাদুকায় ১৫ শতাংশ ভ্যাট আরোপে শিল্পটি সংকটে পড়েছে। ইতোমধ্যে...
সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নে প্রয়োজন হবে এক লাখ কোটি টাকার বেশি। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর