দুই দিনে পদ্মা সেতুতে পৌনে ৯ কোটি টাকার টোল আদায় 

ঈদ ছুটির প্রথম দুই দিনে পদ্মা সেতুতে ৮০,৪০২টি যানবাহন পারাপার হয়েছে এবং ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা টোল আদায় হয়েছে। মাওয়া প্রান্তে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে, যাত্রা নির্বিঘ্ন ও আনন্দদায়ক হয়েছে।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

ঈদের ছুটির প্রথম দুই দিনেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় পদ্মা সেতুতে বিপুল যানবাহন পারাপার এবং টোল আদায়ে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব এসেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে। 

সবশেষ বুধবার (১৮ মার্চ) একদিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি মোটরসাইকেল সেতুতে ওঠে। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজা দিয়ে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলতাফ হোসেন শেখ আরও বলেন, টোল প্লাজায় পৌঁছানোর আগে পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়া মানুষের ঢল নামলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় চিরচেনা যানজটের ভোগান্তি ছাপিয়ে এবারের যাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক ও স্বস্তির। কোথাও কোনো বড় ধরনের জটলা ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড হয়েছিল পদ্মা সেতুতে।

চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।...
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩...
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর