সিপিডি'র সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি সংকট নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম

জ্বালানি খাতের সংকট সামষ্টিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে, যা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের অভাব দেখছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজিত সংলাপে তিনি বলেন, সামনের বাজেটে কঠোর আর্থিক শৃঙ্খলায় গুরুত্ব দিতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে শিগগিরই অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের তাগিদও দেন তেনি।

নির্বাচনী অঙ্গীকার পূরণে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে বিএনপি সরকার। প্রতি মাসে আড়াই হাজার টাকা করে প্রথম ধাপে ৪০ হাজার পরিবারের জন্য চলতি অর্থবছরে খরচ হচ্ছে ৩৮ কোটি টাকা, যার ৩৪ ভাগই এই কর্মসূচির পরিচালন খরচ।

নির্বাচনী ইশতেহারে স্বল্প মেয়াদে ২ ভাগ এবং মধ্য মেয়াদে ১০ ভাগ কর-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। এজন্য কর প্রশাসনে সংস্কার, সম্পদ ও সম্পত্তি কর আদায়, এবং অপচয় কমানোর ওপর জোর দিচ্ছেন গবেষকরা।   

তবে, নতুন সরকারের প্রথম বাজেটের আগেই বৈশ্বিক জ্বালানি সংকটের চাপ পড়েছে দেশে। বাড়তি আমদানি ব্যয় মেটানো, দর সমন্বয়ের চাহিদা ও মূল্যস্ফীতির ধাক্কা লাগতে পারে অর্থনীতিতে।

'বিনিয়োগ যদি না বাড়ে, কর্মসংস্থান যদি না বাড়ে, তাহলে ট্যাক্স কীভাবে বাড়বে', প্রশ্ন করে সিপিডি'র সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'প্রথমেই সামষ্টিক অর্থনীতির একটি মূল্যায়ন লাগবে। ওই মূল্যায়ন ব্যতিরেকে যদি জ্বালানি মন্ত্রণালয় নিজের মতো দৌড়াদৌড়ি শুরু করে তাহলে বিপথে চলে যাবে কিন্তু। এটার ভেতরে সমন্বয় দরকার। আমি এখন পর্যন্ত সেই সমন্বয় দেখছি না।' 

নাগরিক প্লাটফর্মের সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তারাধিকার সূত্রে এই সরকারের খরচ করার সক্ষমতা অনেক কম। সেই সঙ্গে মার্কিন চুক্তির ফলে ভূরাজনৈতিক সীমাবদ্ধতা যুক্ত হয়েছে। 

এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির অধীনে বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে, আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকটা হয় কিনা এটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ, অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে।

এডিপিতে সরকারি ব্যয় পুনর্বিবেচনায় রিভিউ কমিটি করার তাগিদ দেন গবেষকরা। তারা বলেন, আইন মেনেঅর্থমন্ত্রীকে তিনমাস পর পর সংসদে আর্থিক বিবরণী তুলে ধরতে হবে। অন্তর্বর্তী সরকারের পে কমিশনের উদ্যোগকেও অন্যায্য বলেন তারা। 

দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বিগত সরকার (অন্তর্বর্তী সরকার) অনেক কিছু  এই সরকারের ওপরে প্রলম্বিত দায় দিয়ে গেছে, যেটা অনেক ক্ষেত্রেই অন্যায্য।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর