দেশে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

সারা দেশে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী দেশব্যাপী চালানো এই অভিযানের একটি চিত্র তুলে ধরেন।

যুগ্মসচিব জানান, এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার লিটার তেল। মজুতের দায়ে এসব অভিযানে জরিমানা করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকা। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি মজুতে জড়িত থাকায় ২১ জনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই। পুরো এপ্রিল মাসজুড়েই সরবরাহ স্বাভাবিক থাকার আশ্বাস দেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, সময়মতো সব তেলবাহী জাহাজ এসে পৌঁছালে মে মাসেও সংকটের আশঙ্কা নেই। 

মনির হোসেন চৌধুরী বলেন, ‘দেশে ডিজেলের বার্ষিক চাহিদা গড়ে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের মতো। আমি হিসেব করে দেখেছি, আমাদের পর্যাপ্ত মজুত আছে। এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। ফলে কোনো সংকট নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি।’ 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের যে বর্তমান মজুত এবং আমাদের যে জাহাজগুলো আসছে (ইনকামিং), প্রত্যেকটাই অন টাইম আছে। ফলে কোনো অসুবিধা হবে না।’ 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে যে, দেশে প্রতি মাসে অকটেন ও পেট্রোলের দরকার হয় ৭০ হাজার মেট্রিক টন। পেট্রোল এবং অকটেনেরও পর্যাপ্ত মজুত দেশে আছে বলে জানিয়েছেন যুগ্মসচিব। 

যুগ্মসচিব আরও বলেন, ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ নিয়মিত থাকলেও, আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন। 

বিদ্যুৎ ও সার উৎপাদনে চাহিদামতো গ্যাস সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, তেল সরবরাহের ক্ষেত্রে ভিআইপিদের বাড়তি কোন সুযোগ দেওয়া হচ্ছে না।

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগের কারণে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ক্রেতা দেশের কাছে এলএনজি সরবরাহ বন্ধ...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর