রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

পর্যাপ্ত সরবরাহ থাকা স্বত্বেও রাজধানীতে প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজি ও মাংসের সরবরাহ ঠিক থাকলেও, দামে ঊর্ধ্বগতি। 

কারওয়ান বাজারসহ রাজধানীর বাজারগুলো এখন গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর। কিন্তু সবগুলোর দামই চড়া। পটল, ঢেঁড়স, বরবটি, ঝিঙে, বেগুন ও করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পাশাপাশি সজনে ও মৌসুম শেষে আসা ফুলকপিও বিক্রি হচ্ছে উচ্চ দরে।

সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা কমলেও, বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, আর লেয়ার মুরগি ৩২০ টাকা দরে। এছাড়া কেজিতে সর্বোচ্চ ৫ টাকা বেড়ে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকায়, আর প্রতি কেজি খোলা চিনি ১০৩ টাকায়। 

এদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ভোজ্যতেল ও চালের দাম অপরিবর্তিত আছে। তবে ভোজ্যতেলের সরবরাহ সংকটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বাড়তি দামে দিশেহারা ক্রেতারা চান নিয়মিত জোরদার তদারকি আর কার্যকর বাজার ব্যবস্থাপনা। এতেই নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা তাদের।

সার্বিকভাবে ঈদের পর থেকে বাড়তে থাকা নিত্যপণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আয়ের সাথে বাজারের বাড়তি দামের হিসেব মেলাতে তাই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর