এ বছর জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, জানাল আইএমএফ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

চলতি অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির সম্ভাব্য হার হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। সম্প্রতি এই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। এর আগে গত অক্টোবরে ৪ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংক ও আইএমএফ'র ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সম্পর্কে নতুন এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, আগামী অর্থবছরে (২০২৬-২৭) দেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আইএমএফ।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে চ্যালেঞ্জিং একটি সময় পার করছে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী ও স্থিতিশীল সমাধান না হলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। সার্বিকভাবে যুদ্ধের প্রভাবে এ বছর বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে বলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বিদ্যমান জ্বালানি সংকটে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হতে পারে পূর্বাভাসে জানিয়েছে আইএমএফ। এই প্রেক্ষাপটে জ্বালানি মজুতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর