ঝুঁকি এড়াতে ঋণ দিচ্ছে না ব্যাংকগুলো, অভিযোগ ব্যবসায়ীদের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

ব্যাংকে তারল্যের অভাব নেই, কিন্তু তা সত্ত্বেও ব্যাংকগুলো ঝুঁকি এড়াতে ঋণ বিতরণ করছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এর ফলে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি প্রতিনিয়ত কমছে। বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এমন অভিযোগ করেন তারা।

এসময়, ব্যাংক খাত নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, নতুন সরকার আইন করে পুরাতন ব্যাংক লুটেরাদের সুযোগ করে দিচ্ছে, যা চিন্তা আরও বাড়াচ্ছে। টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা জরুরি বলে মত দেন ব্যবসায়ীরা। 

এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বর্তমান সরকার অর্থনীতির পুনরুদ্ধারে কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিচ্ছে। সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক গণতন্ত্রের ওপরও জোর দিচ্ছে সরকার। 

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তারপরও জনবান্ধব অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। 

ব্যাংকগুলো এখন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতেও অনীহা দেখাচ্ছে বলে জানিয়েছেন বক্তারা। সেমিনারে এসএমই ঋণের সুদের হার কমানো এবং ঋণ প্রাপ্তি সহজ করার সুপারিশও তুলে ধরেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর