প্রবাসী আয়ের শক্তিতে আবার বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেক দফা বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বুধবার এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। 

চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ'র বিপিএম-৬ পদ্ধতি অনুসারে দেশের রিজার্ভ এখন ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করার ক্ষেত্রে আইএমএফ তাঁদের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়ালের ষষ্ঠ সংস্করণটি অনুসরণ করে থাকে। সংক্ষেপে এই পদ্ধতিটি  বিপিএম-৬ নামে পরিচিত। এই হিসাব পদ্ধতি অনুসারে বাংলাদেশের রিজার্ভ দীর্ঘদিন পর ৩০ বিলিয়নের মাইলফলক অতিক্রম করল। 

রিজার্ভ বাড়ার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মাসের (এপ্রিলের) প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ১ দশমিক ২৮ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি। 

গত ১৩ ও ১৪ এপ্রিল- এই দুদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৭১ মিলিয়ন ডলার, যা রেমিট্যান্স প্রবাহের শক্তিশালী ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। 

চলতি (২০২৫-২৬) অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৭ দশমিক ৮১৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে সংখ্যাটা ছিল ২৩ দশমিক শূন্য ছয় নয় বিলিয়ন ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বিশেষ করে গত মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাহ এই ধারাকে আরও শক্তিশালী করেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, বৈধ চ্যানেলে প্রণোদনা এবং ডলার বাজারে তুলনামূলক স্থিতিশীলতা—এই তিনটি কারণ রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি রমজান ও ঈদ ঘিরে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতাও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, রিজার্ভ বাড়লেও অর্থনীতির সামগ্রিক ঝুঁকি পুরোপুরি কাটেনি। আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলার বাজারের চাপ এখনও বিদ্যমান। এ অর্জন ধরে রাখতে হলে রপ্তানি আয় বাড়ানো এবং বৈদেশিক আয়ের উৎস বহুমুখীকরণ জরুরি।

সার্বিকভাবে, স্বল্পমেয়াদে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সই প্রধান ভরসা হয়ে উঠেছে। ডলার সংকট মোকাবিলা, আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেন স্বাভাবিক রাখতে এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার এবং বিকল্প বৈদেশিক আয়ের খাতগুলো সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর