ইন্টারনেট ব্যাংকিং

নির্বাচনের আগে ২ মাসে লেনদেন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারিতে) লেনদেন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে লেনদেন হয় ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা।

উল্লেখ্য, ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে গত নভেম্বরে লেনদেন হয় ১ লাখ ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি টাকা। 

সার্বিকভাবে ডিসেম্বর ও জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ৩৫৪ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় অর্থ লেনদেনও বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে সরাসরি না গিয়ে অনেক গ্রাহক অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকছেন, যা লেনদেন বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। 

এদিকে জানুয়ারি মাসে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আরও বলছে, দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘সেলফিন’ প্ল্যাটফর্মে। এখানে মোট লেনদেনের প্রায় অর্ধেকই এই ব্যাংকের গ্রাহকদের মাধ্যমে সম্পন্ন হয়। 

এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’, সিটি ব্যাংকের ‘সিটি টাচ’, ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ এবং ইস্টার্ন ব্যাংকের ‘স্কাই ব্যাংকিং’ প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হচ্ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। 

পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংকের অ্যাপেও সক্রিয় আছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী।

নির্বাচনের আগে গ্রাহক সংখ্যার দিক থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে, যা ডিসেম্বর মাসে ছিল ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯১ জন। অর্থাৎ, এক মাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর