সপ্তাহান্তের শেয়ারবাজার: সূচক, মূলধন, লেনদেন সবই ঊর্ধ্বমুখী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

বিদায়ী সপ্তাহে স্থিতিশীল ছিল দেশের দুই শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে সূচক ও বাজার মূলধন দুটোই ছিল ইতিবাচক। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪১ পয়েন্টের বেশি। আর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।  

উল্লেখ্য, গেল সপ্তাহে ডিএসই-তে ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনই সূচক বেড়েছে। এতে ডিএসইএক্স সূচক ৪১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। অন্যদিকে বেড়েছে ডিএস ৩০ এবং শরীয়াভিত্তিক সূচকও। 

সূচকের পাশাপাশি লেনদেনের গতিও ছিল উর্ধ্বমুখী। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় মোট ৪ হাজার ৫১৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ২৭৩ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৯০২ কোটি টাকা।

এদিকে, বেড়েছে বাজার মূলধনও। গত সপ্তাহের শেষদিনে বাজার মূলধন ছিলো ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা বা দশমিক দুই আট শতাংশ।

বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টি শেয়ারের। এছাড়া দাম কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ডোমিনেজ স্টিল ও একমি পেস্টিসাইড।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে এপেক্স স্পিনিং, তাদের শেয়ার দর বেড়েছে ৩১ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস, তার পরেই আছে সমতা লেদার। 

এদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর