বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। চামড়া সংরক্ষণ, পর্যটন উন্নয়ন ও দুর্নীতি রোধেও দেওয়া হয়েছে নির্দেশনা।

আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহায়তার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, কৃষি, খাদ্য, বিমানসহ ১৫টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নিদর্শনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা।

বাণিজ্য ও শিল্প মন্ত্রী আরও জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার কথা। ইমাম ও মোয়াজ্জিনদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন জেলা প্রশাসকেরা। চামড়ার মান রক্ষায় ঈদ-পরবর্তী ৭ দিন ট্রাকে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে।

​দেশের পর্যটন খাতকে আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।  পর্যটনমন্ত্রী জানান, তিন মাসের মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে দুর্নীতি কমিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।  তিনি জানান, সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর