সোমবার থেকে শুরু টিসিবি'র পণ্য বিক্রি, তেলের দাম বেড়ে ১৩০

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে সোমবার থেকে শুরু হচ্ছে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুসারে, সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত)  সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হবে। দৈনিক প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ এ সেবা পাবেন।

বিজ্ঞপ্তিতে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের বিক্রয়মূল্যও উল্লেখ করেছে টিসিবি। এতে দেখা গেছে, বাজারের পর এবার টিসিবি'র ট্রাকেও বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটার ১৫ টাকা বেড়ে এখন সয়াবিন তেলের দাম ১৩০ টাকায় পৌঁছেছে।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি। উল্লেখ্য, যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবি'র কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি ইদুল আযহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে (ঢাকা জেলাসহ) ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে (চট্টগ্রাম জেলাসহ) ২০টি, এবং বাকি ৬টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলার প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। 

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের দাম ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে প্রায় ৭২ লক্ষ টিসিবি'র কার্ডধারী পরিবারের নিক চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। এছাড়া কার্ডধারী পরিবারের নিকট প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমান ও মূল্য অপরিবর্তিত থাকবে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর